মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

ঢাকা অফিস ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় হতাশ হয়েছে জাতি।

 

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

 

জুলাইযোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, প্যাকেজ প্রোগ্রাম।’

 

সামনে হয়তো এ ধরনের পরিকল্পনা আরও থাকতে পারে আশঙ্কা করে পরওয়ার বলেন, ‘সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘গুলির পর ৬ ঘণ্টা পরে কেন সীমান্ত সিলগালা করা হয়েছে? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা লুকিয়ে থেকে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে।