শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ডম্বুর বাধের পর এবার ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত — রুহুল কবির রিজভী

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট।

ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভয়াবহ বন্যায় ভাসিয়ে দেওয়ার পর ভারত ফারাক্কার সব গেটও খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে অশুভ উদ্দেশ্যে নিয়ে এ কাজ করছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

রিজভী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি। কিছুদিন আগে সেই দেশ তাদের ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে। গতকাল (সোমবার) ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানি দরকার, তখন তারা পানি দেয় না, ন্যায্য হিস্যাটুকুও তারা দেয় না। পতিত স্বৈরশাসকের নতজানু নীতির কারণে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে।

 

পতিত স্বৈরশাসকের দোসররা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে। ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসররা প্রতিবিপ্লবের জন্য চেষ্টা করছে। তিনি এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।