মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত ।

মোঃ মুজিবর রহমান শেখ
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ
, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহতের খবর পাওয়া গেছে। এ সময় গুলিতে আরও ২জন আহত হয়েছেন।


৯ সেপ্টেম্বর সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫)। আহতেরা হলেন জয়ন্তের বাবা মহাদেব সিংহ ও দরবারু।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, দরবারু ও জাম্বুসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু মারা যায়। পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী বিএসএফের গুলিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, তিনি বিএসএফের গুলিতে হতাহতের বিষয়টি জেনেছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়