বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নাটোর লালপুরে প্রাইভেটকারে ফেন্সিডিল- আটক ২

স্বাধীন আলম
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ১৫০ বোতল ফেন্সিডিল ও পাইভেটকারসহ ২জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) ভোরে উপজেলার চকবাদেকুল পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাশ্ববর্তী বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মুনছার আলীর ছেলে জিয়া (৪৫) ও আশরাফুল ইসলাম (২৭)।
লালপুর থানা সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় লালপুর থানা পুলিশের একটি দল রাত্রীকালিন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার চকবাদেকুল পাড়া এলাকায় একটি কালো রঙের প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ জনক হাওয়ায় লালপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গাড়িটি আটক করে তল্লাশি চালালে গাড়ির ভিতরে থাকা ১৫০ বোতল ফেন্সিডিল সহ জিয়া ও আশরাফুল ইসলামকে কালো রংয়ের প্রাইভেটকারসহ ( ঢাকা মেট্রো গ ১৯-৮৬১৪) আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে লালপুর থানায় মাদকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।