শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ফেনী রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ খাবার পানির প্লান্ট উদ্বোধন

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

 

ফেনী প্রতিনিধি :

ফেনী রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ খাবার পানির প্লান্টের উদ্বোধন করেছে মোবাইল সেবা প্রধানকারী প্রতিষ্টান রবি। ফেনী রেলওয়ে স্টেশনে এটি রবির ১০ পানির প্লান্ট। বৃহস্পতিবার দুপুরে স্টেশানে প্লান্টের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, রবি’র হেড অফ কর্পোরেট এন্ড রেগুলেটরী অ্যাফেয়ার্স শাহেদ আলম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ওয়াটার এইড এর প্রোগ্রাম অফিসার তৌহিদুর রহমান, ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান। রবি’র কমিউনিকেশনস এন্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কর্পোরেট অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট রাজ শরিফ শাহ জামাল, রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, গোয়েন্দা পুলিশ এর অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ, রবি’র ফেনী জেলা ডিষ্ট্রিবিউটর মোস্তাক আহমেদ কামরুল, ফেনীতে কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ফেনী রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ খাবার পানির প্লান্টের উদ্বোধন করেন। রবি’র হেড অফ কর্পোরেট এন্ড রেগুলেটরী অ্যাফেয়ার্স শাহেদ আলম বলেন, ‘নিরাপদ পানি, সুস্থ্য জীবন’ নামে একটি কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-৬ এর পরিচ্ছন্ন পানি ও স্যানিটেশন অর্জনের লক্ষ্যে অবদান রাখতে রবি এ প্রকল্পটি হাতে নিয়েছে। ২০১৬ সালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সাংবাদিকরা ফেনীতে রবি’র কর্মসূচী নেয়ার আহবানের প্রেক্ষিতে এই ওয়াটার প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘নিরাপদ পানির জন্য রবি’র ওয়াটার প্লান্ট স্থাপনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনের জন্য রবি’র প্রতি আহবান জানান।