মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাতক্ষীরায় আরটিভির ক্যামেরাম্যানের ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

 

 

 

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় আরটিভি ক্যমেরাম্যান মামুন রেজাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকালে শহরের গঁড়েরকান্দা এলাকায় হামলার ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুুক্তভোগী।

 

ভুক্তভোগী মামুন রেজা জানান, তার বাড়ি নির্মানের জন্য একটি ট্রাক বালি ফেলতে যায় ঘটনাস্থলে।ওই সময় তার

প্রতিবেশি আইতুল্লাহ শরিফ ট্রাক চালকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এঘটনার প্রতিবাদ করায় একই এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী আইতুল্লাহ শরিফ, আরাফাত হোসেন

রহিমা বেগম, মিনহাজুল ইসলাম সহ ৩/৪জন তাকে বেধরক মারপিট করতে থাকে ও কাছে থাকা নগদ ত্রিশ হাজার নিয়ে নেয়। ওই সময় তার স্ত্রী মনিরা খাতুন বাঁধা দিতে আসলে তাকে শ্লিলতাহানি ঘটিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।পরবর্তীতে আহত অবস্তায় তাকে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনার বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান মামুন রেজা।

 

 

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, এঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।