শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

 

রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সাজ্জাদ হোসেন ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের বাসিন্দা এবং টাইলস ও পাইপ ফিটিং কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহতের বন্ধু মো. খোরশেদ জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চারাবটতল ফরেস্ট অফিস এলাকায় সাইট থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম-রাঙামাটি হাইওয়ে হয়ে বাড়ির দিকে আসছিলেন সাজ্জাদ। বাইন্যা পুকুর এলাকায় সড়কে সাইকেল আরোহী অমল দে’র সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়।

 

আহত অমল দে’র দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. সুজিত সরকার বাড়ির নারায়ণ দে’র ছেলে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।