শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মঙ্গলবার আসতে পারে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা অফিস ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় অবতরণ করতে পারে।

 

তবে এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া কখন লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন, তা পুরোপুরি নির্ভর করছে তার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর।

 

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত আছেন। উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বোর্ড। মেডিকেল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ পেলেই তাকে লন্ডন নেওয়া হবে।