শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সতর্ক করে বিএনপি নেতা ফজলুর রহমানকে আব্যাহতি

ঢাকা অফিস ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

 

আদালত অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তাকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

 

সোমবার( ৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

 

আদালতে এদিন তার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল ও মো. মাকসুদ উল্লাহ।

 

এর আগে শুনানিতে আইনজীবী ফজলুর রহমান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। তবে, আল্লাহর পরে আদালতকে সম্মান করি, আমি নিঃশর্ত ক্ষমা চাই। এরপর আদালতের বিষয়ে মন্তব্য করার জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননা অভিযোগ থেকে অব্যাহত দিয়ে আদেশ দেন। একই সঙ্গে আদালতের বিষয়ে মন্তব্য করার জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার জন্য বলা হয় তাকে।

 

 

এর আগে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তলব করে শুনানি ও আদেশের এই দিন ঠিক করেন। ৮ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেন আদালত।

 

এছাড়া ওইদিন আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়। সেদিন তাকে তলবও করা হয়।