শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ওসমান হাদির ওপর হামলাকারীর তথ্য চেয়ে ডিএমপির অনুরোধ

ঢাকা অফিস ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

 

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

 

এ দিন ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নিচে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করেও তথ্য দেওয়া যাবে।

 

তথ্য দিতে যোগাযোগের নম্বর:

উপ-পুলিশ কমিশনার (ডিসি), মতিঝিল: ০১৩২০০৪০০৮০

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন থানা: ০১৩২০০৪০১৩২

জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯

 

ডিএমপি আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।