
আজ বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার-এর কেন্দ্রীয় আহ্বায়ক শ্রী দীপক কুমার পালিত এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা আহ্বায়ক শ্রী পরিমল কান্তি শীল।
ঢাকায় আগমন উপলক্ষে তাঁরা বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার-এর দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম, নতুন সদস্য সংগ্রহ, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, মহানগর ও বিভাগীয় কমিটি গঠন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার-কে সারাদেশে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার সকল শুভাকাঙ্ক্ষী, মানবাধিকারকর্মী ও দেশপ্রেমিক নাগরিকদের এই সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমঅধিকারভিত্তিক বাংলাদেশ গঠনের আন্দোলনে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছে।
পার্টির সকল কর্ণদাররা জনসাধারণদেরকে বিইপির সাথে সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।