
ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় কমিটির মিলনায়তনে প্রবীণ ভক্তপ্রবর শ্রী বলরাম তালুকদারের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সাংবাদিক ডাঃ সুশান্ত শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ বাঁশখালী উপজেলার সভাপতি শিক্ষক রমেন্দ্র রায় চৌধুরী।
সভার শুরুতেই প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা সভাপতি ভক্তপ্রবর শ্রী চন্দন দাশ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিম শ্রী কৃষ্ণের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রণয় দাশ গুপ্ত শিৃুমুল
আলোকিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ভক্তপ্রবর শ্রী রঞ্জিত দেব।
সাংগঠনিক বিভিন্ন বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ ভক্তপ্রবর সাবেক ব্যাংকার ও দানবীর তমাল দাশ,রাখাল দাশ,অধ্যাপক শ্যামল রুদ্র, ডাঃ শচীন্দ্র লাল শীল,বৈষ্ণব প্রবর সুনিল দত্ত, প্রবীর দাশ,আশিষ চৌধুরী পিন্টু মহোদয়,অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা প্রনব কুমার দেব,টিম শ্রীকৃষ্ণের পরিচালক ও বাগীশিপ মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবেল দাশ, ভক্ত দুলাল দাশ,আদিনাথ শীল,পন্ডিত মনোজ চক্রবর্তী,পলাশ দাশ,নিরঞ্জন দাশ,পংকজ নন্দী,রাজু দেবনাথ,ওয়াশিংটন দে , নিহার চৌধুরী,বাবলা দত্ত, মনতোষ চৌধুরী গৌরাঙ্গ,মাষ্টার লিটন আইচ,পংকজ কর্মকার,বাবুল দাশ,লিটন বাবু,নিউটন সরকার,দিলীপ কুমার ঘোষ, রতন দত্ত,শিক্ষক কানু দত্ত,নীহার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি সম্মিলিত,সুন্দর,সুদক্ষ পরিচালনা কমিটি গঠন করত: আগামীতে বৃহৎ পরিসরে নাম সংকীর্ত্তনের মাধ্যমে ভক্তদের মাঝে সৌহার্দ্য পূর্ণ সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার লক্ষ্যে নব উদ্দীপনায় সংগঠনকে গতিশীল করে এবং চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জে, এম সেন হলে একটি সুনির্দিষ্ট মাঙ্গলিক সময়ে মহানামযজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় ভাগবতী অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরো সুদূরপ্রসারী চিন্তার মধ্য দিয়ে সাংগঠনিকভাবে গতিশীল করতে হবে।
বক্তারা আরো বলেন এই মহানামযজ্ঞ আয়োজনের কারণে কৃষ্ণ প্রেমের মাতোয়ারা সবাই আমরা একত্রিত হওয়ারর একটা সুযোগ পাবো।এতে আমাদের মধ্যে একটা পরমাত্মার সম্পর্ক তৈরি হবে। আমরা চাই সম্মিলিত শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্য আমরা একটি পরিবার আমরা সবাই একজন আরেকজনের সুখ দুঃখের সাথী। আমাদের এই ঐক্যতা এক মহাশক্তির জাগরণ।
সর্বশেষ সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সকল ভক্তদের সফলতা ও মঙ্গল কামনার মধ্য দিয়ে সবাইকে অন্নপ্রসাদ আস্বাদনের জন্য অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।