শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

মোঃ মেহেদী হাসান ফুয়াদ
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

 

যখন মানবতা বিপর্যস্ত হয়, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন যাত্রায় বিঘ্ন ঘটায়, ঠিক সেই সময় বিশিষ্ট সংগীত শিল্পী ভূপেন হাজারিকার বিখ্যাত গান “মানুষ মানুষের জন্য- একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না?” মানুষের বিবেক কে জাগ্রত করে এবং অসহায়দের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলিত এলাকায় মানুষ না খেয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যুর তালিকা প্রতিনিয়ত দীর্ঘতর হচ্ছে। ঠিক সেই সময় দেশের অন্যান্য সংগঠনের মতো দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা তাদের নিজ উদ্যোগে সাধারণ জনগণের সহায়তা নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তারই ফলশ্রুতিতে তারা দলগত ভাবে অর্থ সংগ্রহ করে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই সকল অর্থ কেন্দ্রীয় শিশু ও যুবদের সমন্বয়ের ভিত্তিতে বন্যা কবলিত মানুষের কাছে পাঠানো হলো।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ জানান, শিশু ও যুব ফোরামের সদস্যরা সর্বমোট ২৬ হাজার ৭ শত ২৭ টাকা সংগ্রহ করে বন্যা কবলিত অসহায় মানুষের সহযোগিতায় নগদ অর্থ পাঠিয়েছে। আমি দিনাজপুরের সকল শিশু ও যুব ফোরামের সদস্যদের ধন্যবাদ জানাই।
আমরা বিশ্বাস করি মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর যে, আনন্দ রয়েছে তা অন্য কোনো কিছুর মধ্যে সেই আনন্দ নেই। দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এরিয়া অফিসকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শিশু ও যুব ফোরামের সদস্যদের। যারা সমাজ পরিবর্তনের ব্রত কাজ করে যাচ্ছে তারাই আজ বন্যার্তদের পাশে দাড়িয়ে নতুন উদাহরণ সৃষ্টি করল। তাদের এই সুন্দর ও মানবিক প্রচেষ্টা অন্যান্য শিশুদের হৃদয় মমত্ববোধ এবং মানবতাবোধ জাগ্রত হবে।