বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু, ১ সপ্তাহে হাসপাতালে –৯ জন রোগী !

মোঃ মজিবর রহমান শেখ
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ১ সপ্তাহে জেনারেল হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন রোগী ।

ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগ ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জেলায় ২ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে আক্রান্ত হওয়া মোহাম্মদ আলী বলেন, ব্যবসার কাজে সেখানে গিয়েছিলাম। ১মাস পর বাসায় আসি। এরপর থেকে জ্বর অনুভূত হতে থাকে। চিকিৎসক দেখালে ডেঙ্গু শনাক্ত হয়। রুহিয়া থানার অন্তর্গত শুকান্ত বর্মণ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি। সেখান থেকে আমি আক্রান্ত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জুনিয়র কনসানডেন্ট জাহিন মিঠু বলেন, জুলাইয়ের শেষে থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে