বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শহীদ তোফাজ্জলের জানাজায় লাখো মানুষের ঢল, বাবা-মায়ের কবরের পাশেই দাফন 

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

কয়েকমাস আগে ভাই মারা যাওয়ার পরে কফিনের পাশে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন শহীদ তোফাজ্জল। কদিন আগেও এলাকার এক বৃদ্ধের মৃত্যুর পর নিজে কাঁধে করে অন্যের সহযোগিতায় বাঁশ এনে দিয়েছিলেন দাফনের জন্য।

আজ তিনি নিজেই কবরের বাসিন্দা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত শহীদ মাসুদ কামাল তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল নামে।

জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। মা, বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শা‌য়িত হলেন শহীদ তোফাজ্জল।

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় স্থানীয় একটি মাদরাসার মাঠে শহীদ তোফাজ্জলের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শোকে কাতর এলাকাবাসী এই নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

জানাজায় কয়েক লাখো মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, শহীদ তোফাজ্জল খুবই হাস্যরসিক লোক ছিলেন। তাকে আমরা কখনই কারো সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সাথেই হাসিমুখে কথা বলতেন তিনি। আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছি না। আমাদের দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস একটা ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। ও চুরি করে না, তবুও যদি করেও থাকতো এজন্য আইন রয়েছে। সামান্য কয়েক টাকার মোবাইলের জন্য একটা জীবনকে এভাবে চলে যেতে হবে তা মানা যায় না।

জানাজায় অংশ নেওয়া মাওলানা নুরুজ্জামান আলমাস বলেন, রাতে ঘুমাতে পারিনি, শুধু চোখের সামনে ভাত খাবার দৃশ্য ভেসে উঠে। শহীদ তোফাজ্জল আমার কোনো নিকট আত্মীয় না, তবুও ওর জন্য মায়া লাগে। এরকম একটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তা ভাবা যায় না।

শহীদনতোফাজ্জলের স্কুলশিক্ষক মিলন মিয়া জানান, স্কুল জীবন থেকেই তোফাজ্জল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের লোক ছিল। ও সবসময় শিক্ষক এবং বড়দের সম্মান করতো। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তাকে যারা মানসিক ভারসাম্যহীন করেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে শহীদ তোফাজ্জলের মামাতো বোন তানিয়া বলেন, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে দোষ এড়ানোর জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে। সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে।