শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বেনাপোলে সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক-১

মনির হোসেন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা (২৬) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডর গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর পুত্র।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি‘র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও স্বর্ণের বার ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা। #