শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাতক্ষীরায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইয়ার আলীসহ গ্রেপ্তার-৩, তিনটি মোটর সাইকেল জব্দ

Reporter Name
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি:

 

সাতক্ষীরায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইয়ার আলীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়। রোববার গভীর রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত. জব্বার তরফদারের পুত্র আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলী, কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের পুত্র চিহ্নিত মোটর সাইকেল চোর শাহিন আলম এবং একই এলাকার জব্বার শেখের পুত্র মহিববুল্যাহ বাবু।

 

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান এসময় প্রেস ব্রিফিং এ জানান, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের বাইপাস মোড় থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শাহিন আলম ও মহিবুল্যাহ বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি নাম্বার বিহিন চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। যার বাজার মূল্য তিন লাখ ৩০ হাজার টাকা।

 

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ১৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, জেলা বিশেষ শাখার পরিদর্শক হাফিজুর রহমান, পরিদর্শক রেজাউল ইসলামসহ অন্যান্যরা।