শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ডুমুরিয়ায় পিপিআর টিকা কার্যক্রম শুরু

শেখ মাহতাব হোসেন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা।

ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম।

সোমবার ১ অক্টোবর সকাল সাড়ে ৬টায় ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম শুরু হয়। ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া,সাহস,খর্নিয়া ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের টিকা প্রদান কার্যক্রম চলাকালীন সময়ে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির উক্ত এলাকা সমূহ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলশান, উপ-সহকারী চঞ্চল কুমার মন্ডল ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, এল.এস.পি শিউলি বালা প্রমুখ।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্যে ইতিপূর্বে দেশব্যাপী ১/১০/২০২৩ হতে ১২/১০/২০২৩ পর্যন্ত ১ম ডোজ পিপিআর টিকা প্রয়োগ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১/১০/২০২৪ থেকে ১৮/১০/২০২৪ পর্যন্ত ২য় ডোজ পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।