শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জের মৌতলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এসএম শাহাদাত কালিগঞ্জ
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ এর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক জননেতা এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। এসময়ে তিনি বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে তৃনমূলে সংগঠিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করতে এখন থেকেই কাজ করতে চাই। আসন্ন দুর্গোৎসব উদযাপনে সনাতনী ভাইদের পাশে থেকে সহায়তা করতে কাজ করার আহবান জানাই। কালিগঞ্জ উপজেলার মাটি যেনো বিএনপির ঘাটিতে পরিণত হয় সে লক্ষে কাজ করতে হবে। প্রয়োজনে মন্ডপে মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবকদের দিয়ে কমিটি গঠন করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছট্টু, মৌতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী মোফাজ্জল কবীর পলাশ, যুগ্ম আহবায়ক কাজী ফজলুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানত আলী, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর শাহাদাৎ আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন প্রমুখ।