শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি পালন

মো:মেহেদী হাসান ফুয়াদ
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

 

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) ও

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসি’র সকল পদে যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ অংশ হিসেবে দিনাজপুরে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয।

বুধবার (৯ অক্টোবর ২০২৪) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল হাসপাতাল কলেজ হাসপাতাল শাখার প্রয়োজনে এই কর্মবিরতি পালন করা হয়। এতে

মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবী মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।

গত ৬ অক্টোবর ২০২৪ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে ২ (দুই) জন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়। এতে সকল নার্স, মিডেওয়াইফ, শিক্ষার্থীগণ এবং সংস্কার পরিষদ হতাশ। উপরোন্ত অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নাসির উদ্দিনকে অধিদপ্তর হতে প্রত্যাহার করে উক্ত পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এর প্রেক্ষিতে তাদের এক দফা দাবি পুরনে কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ৮ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত ও ৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহবায়ক বেনজামিন দাস, সদস্য সচিব রাখী আকতার, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ কোহিনুর বেগম, নার্সিং কলেজের প্রভাষক শাহিদা খানম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা শামসুন নাহার, দিনাজপুর নার্সিং কলেজের ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা, শিখা বিশ্বাস, নার্সিং শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

উল্লেখ্য, হাসপাতালের জরুরী বিভাগ, ইমারজেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ ইউনিটগুলি কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।