বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর পোকা দমনে জনপ্রিয় হয়ে উঠেছে আলোর ফাঁদ 

এসএম শাহাদাত
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

 

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে কৃষকদের ধানে আক্রান্ত পোকা-মাকড় চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের জনপ্রিয় একটি পদ্ধতির নাম আলোর ফাঁদ। এই পদ্ধতিতে যেমন উৎপাদন খরচ বাঁচে তেমনি ফসলের উৎপাদনও বাড়ে।সরেজমিনে বুধবার ৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঁশদহ এলাকায় গিয়ে দেখা যায়।ধান ক্ষেতের পাশে তিনটি বাঁশের খুঁটির মাথায় বৈদ্যুতিক বাতি জ্বলছে। নিচে একটি পাত্রে পানির সঙ্গে ডিটারজেন্ট পাওডার মিশিয়ে রাখা হয়েছে। পাত্রে রাখা ডিটারজেন্ট মিশ্রিত পানির মধ্যে ধান ক্ষেতের বিভিন্ন পোকামাকড় উরে এসে পড়ছে। ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও তা দমন করতে কৃষকদের সঙ্গে নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করছে।চাষী সহদেব সরকার তিনি এবছর ২ বিঘা জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। তার জমিতে পোকার আক্রমণও দেখা দিয়েছে। কিভাবে জমির ক্ষতিকর পোকা শনাক্ত করতে হয় তিনি জানতেন না। আজ আলোর ফাঁদ ব্যবহার মাধ্যমে জমির ক্ষতিকর পোকা শনাক্ত করা শিখলেন। এর মাধ্যমে এখন থেকে তিনি সহজেই ক্ষতিকর পোকা শনাক্ত করতে পারবেন বলে জানান।