মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বোয়ালখালীতে খায়ের মঞ্জিলে হামলার প্রতিবাদে সমাবেশ

স ম জিয়াউর রহমান
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বোয়ালখালী পৌর সদরের খায়ের মঞ্জিল দরবার শরীফে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় বহদ্দারপাড়া খায়ের মঞ্জিলের সামনে এ কর্মসূচিতে অংশ নেন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

খায়ের মঞ্জিলের দরবার আজীবন সদস্য ও বিএনপির সাবেক সভাপতি মো. নুরু মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো.সিরাজুল ইসলাম।

 

পৌরসভা যুবদল নেতা আবদুল মান্নান সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপি নেতা মো. জহুর মিয়া, বিএনপি নেতা মো. আবুল বশর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যুবদল নেতা মো. টিপু সুলতান, কলেজ ছাত্রদল নেতা মো. ইকবাল হোসেন এবং বহদ্দারপাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, খায়ের মঞ্জিল আধ্যাত্মিক দরবার। এনিয়ে কোনো ধরণের প্রপাগাণ্ডা বরদাস্ত করা হবে না।