শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরের যুবলীগ নেতা সাইফুল্লাহ গ্রেপ্তার 

ভয়েস অফ সুন্দর
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

 

 

ভয়েজ অফ সুন্দরবন এর ডেক্স রিপোর্ট।

 

সাতক্ষীরার শ্যামনগরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও সীমান্ত এলাকার আতংক সাঈফুল্লাহ-কাশেম বাহিনী প্রধান সরদার সাইফুল্লাহ (৪৬) কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

 

শনিবার বার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপ- পরির্দশক আব্দুল মালেকের নেতৃত্বে উপজেলার নুরনগর পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ উপজেলার রামজীবনপুর গ্রামের শুকোর আলী সরদারের ছেলে।

 

সাইফুল্লাহ ২০১৬ সালে উপজেলার ধুমঘাট গ্রামের প্রভাষক সফিকুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। এলাকার চিহ্নিত মামলাবাঁজ আবুল কাশেমের সহায়তায় তার নেতৃত্বে গড়ে উঠেছে সাইফুল্লাহ- কাশেম বাহিনী।বাংলার ভাগ্নে হওয়ার সুযোগ নিয়ে উঠতি বয়সীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তোলেন তিনি।

 

সম্প্রতি উপজেলার সৈয়দালীপুর মৌজার প্রায় ৯০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের মালিকের কাছে চাঁদা দাবি করেন তিনি। এঘটনায় এলাকাবাসী ও চিংড়িঘের মালিকরা সাইফুল্লাহ ও তার বাহিনীর হাত থেকে রক্ষার্থে এলাকায় মানববন্ধন করে। এমনকি তার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সম্প্রতি সেনাবাহিনীর কাছেও লিখিত আবেদন করে আলমগীর হোসেন নামে আরও এক জমির মালিক।

 

স্থানীয়রা জানান, শুরুতে আবুল কাশেম এলাকার মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলার সূত্র ধরে সাইফুল্লাহ লোকজন নিয়ে সেই জমি দখলের চেষ্টা চালায়। এভাবে তারা গোটা নুরনগর ও রমজাননগরসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

 

 

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুল্লাহকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।