শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

 

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কা‌লিগ‌ঞ্জে ২০০৬ সালের ২৮ অ‌ক্টোবর ল‌গি বৈঠার তান্ড‌বে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর) বি‌কে‌লে শহীদ আলী মোস্তফা চত্ত্বর সংলগ্নের মুক্তমঞ্চের সমাবেশে উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ কাজী মুজা‌হিদুল আলম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোশার‌রফ হুসাইন, সহ সেক্রেটারী মাওঃ আ‌নোয়ারুল ইসলাম, মাওঃ নুরুজ্জামান হাবীবী, জামায়াতে ইসলামী উপ‌জেলা শাখার কর্মপ‌রিষদ সদস‌্য অধ‌্যক্ষ আবু রা‌সেল আসকারী, মাস্টার সালাউ‌দ্দিন, অধ‌্যাপক ড. মিজানুর রহমান, মাস্টার ইউসুফ আলী, মৌতলা ইউ‌নিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, চাম্পাফুল ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ নুরুল ইসলাম, দ‌ক্ষিণ শ্রীপর ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ রওশান আলী, নলতা ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ আ‌জিজুর রহমান, কৃষ্ণনগর ইউ‌নিয়ন শাখার আমীর ইব্রা‌হিম বাহারী, ডাঃ আ‌জিজুল ইসলাম, উপ‌জেলা ছাত্র শি‌বি‌রে সা‌বেক সভাপ‌তি আনছার আলী, সা‌বেক শি‌বির নেতা জামাল ফারুক, ছাত্র শি‌বির পূর্ব আদর্শ শাখার সভাপ‌তি আজহারুল ইসলাম, ছাত্র শি‌বির প‌শ্চিম আদর্শ শাখার সভাপ‌তি র‌বিউল ইসলাম, ছাত্র শি‌বির উত্তর সাথী শাখার সে‌ক্রেটারী না‌সিব বিন মারুফ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা আফতাব উদ্দিন, শহীদ আলী মোস্তফার পিতা শাহা সিদ্দিক প্রমুখ। স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা জামায়া‌তে না‌য়ে‌বে আ‌মির মাওঃ লিয়াকত আলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জামায়াত ইসলামী, জামায়াতের যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হয়। হাজার হাজার নেতাকর্মী সু শৃঙ্খলা ভাবে যথাসময়ে উপস্থিত হন এবং নিজ নিজ এলাকায় পৌছান।