শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গাজীপুরে পুকুর ও জলাশয় অপদখল পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে মানববন্ধন

সুরুজ্জামান রাসেল
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

 

 

 

গাজীপুর প্রতিনিধিঃ

 

 

গাজীপুর মহানগরীর পুকুর ও জলাশয় অপদখল থেকে পুনরুদ্ধার, দূষণমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বিপ্লবের সঞ্চালনয় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম আলম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ হুমায়ন কবীর, মহানগর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, ত্রান ও পুর্ণবাসন সম্পাদক মেরাজুল ইসলাম ভুইঁয়া, মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার, কাজী আজিমউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক হামিদ শিকদার, মিলন হাসান, জুয়েল শেখ ও রাকিব হাসান তনু, আশা প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে পুকুর ও জলাশয় দখল হয়েছে। এমনকি এগুলোর কোনো ধরনের সংস্কার করা হয়নি। গাজীপুরের সব জলাশয় আজ মৃতপ্রায়। চিহ্নিত ভুমিদস্যুরা জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে এই দখল দূষণ করছে। জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, আজ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। তবে দ্রুত খালবিল ও দখলকৃত পুকুর দখলমুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।