শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নরসিংদীতে আগুনে পোড়া মিলস পরিদর্শন করতে র‍্যাব প্রশাসনকে বাধা।

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

 

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর

পাটুয়ার পাড়( শাহ পুর)গ্রামে মোল্লা টেক্সটাইল তুলার মিলস লিঃ অবস্থিত। অদ্য ১৭/১/২৫ ইং শুক্রবার দুপুরে হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন আগুন নিভাতে এগিয়ে আসেন এবং শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে আগুনের ঘটনার ব্যাপারে অবগত করানো হলে তিনি তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কারণে শিবপুর ফায়ার সার্ভিস ,পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং আশেপাশের লোকজন এর সার্বিক সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হন। বিকেল চার ঘটিকা সময় রেপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব অফিসার পুড়িয়ে যাওয়া মোল্লার টেক্সটাইল তুলার মিলস ঘটনাস্থল পরিদর্শন করতে আসিলে উক্ত মিলস ম্যানেজার পাটুয়ার পার গ্রামের কাজল মিয়ার ছেলে শাহীন মিয়া অফিসার কে ভিতরে প্রবেশের বাধা দেয় , তখন অফিসার মিলস মালিক মঞ্জুর মোল্লা কে ফোন দিয়ে অনুমতি নিলেও ম্যানাজার মোল্লা টেক্সটাইল মিলস ( তুলার মিলস) এর ভিতরে প্রবেশে বাধা দেয় এবং বলেন যে ব্যাংকের লোকজনের সাথে নিয়ে ভিতরে ডুকেন র‍্যাব অফিসার মালিকের সাথে কথা বলার জন্য বলিলে ম্যানেজার শাহিন বলে মালিকের সাথে কথা বলার দরকার থাকলে আপনি বলেন ,এটা ব্যাংকের সম্পত্তি ব্যাংক বুঝবে ,প্রায় ১ ঘন্টা অপেক্ষা করে বাকবিতণ্ডের পর পুনরায় মালিকের সাথে কথা বলিলে ম্যানেজার শাহীন বলে যদি মালিক পক্ষ অর্ডার দেন ভিতরে ডুকতে তাহলে মালিক পক্ষ বোকামি করবে। উপস্থিত জনসাধারণ ও আশেপাশের লোকজনের সাথে আলাপ করে জানা যায় আগুন নেভানোর পর একটি সাইনবোর্ড লাগানো হয় যাহার ঠিকানা উল্লেখ আছে কারারচর এবং এই সম্পত্তি এশিয়া ব্যাংক লিমিটেড মাধবদী শাখায় দায়বদ্ধ মোবাইল নং ০১৭৭৭৭৯২১৬২। মোল্লা মিলস বর্তমান অবস্থান পাটুয়ার পার (শাহ পুর) আরো জানা যায় এই তুলার ফ্যাক্টরির আশেপাশের লোকজন ম্যানেজারের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ এবং আগুনে পুড়িয়ে যাওয়ার ঘটনা ম্যানেজার শাহীন কে প্রশাসনিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এছাড়াও সংবাদ কর্মী পুড়ে যাওয়ার ঘটনার ছবি তুলতে গেলে ম্যানেজার উপস্থিত লোকজনের সাথে মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করে। আগুনের ঘটনায় আশেপাশে বাড়িঘর রক্ষা পেলেও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।