শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

হকি বিজয় শ্যামনগরের রেহানা ও ষষ্ঠীকে ইউএনও,ও রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়লেন। রেহানা শ্যামনগরের হায়বাতপুরের চায়ের দোকানদার কওছার আলীর মেয়ে এবং ষষ্ঠীর বাড়ি কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া

গ্রামে। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ

নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল। ১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। এ খেলা উপলক্ষে শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী সহ বাংলাদেশ টিম কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান সহ সকল নেতৃবৃন্দ,

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আলমগীর কবির রানা, শ্যামনগরের ফুটবল কোচ আক্তার হোসেন প্রমূখ। এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এই দুই নারী খেলোয়ার সরকারী সকল সহায়তা প্রদানের দাবী জানান।

##