মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিএনপি-জামায়াত নির্বাচনী জোট নিয়ে কী ভাবছে এনসিপি?

অনলাইন ডেস্ক
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনও আসন সমঝোতা হয় কিনা, এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে।

এ নিয়ে দলদুটির সাথে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি, সেই আলোচনাও চলছে দলের মধ্যে।

এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বিএনপি ও জামায়াত দুইটি জোটের সাথে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাব কষছে দলটি।

দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে, জামায়াতের সাথে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া। অপর আরেকটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটের যাওয়ার।

এ নিয়ে দুইটি দলের সাথেই অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে। তবে দলটির কোনও কোনও নেতার মত হচ্ছে- বিএনপি বা জামায়াত কোনও জোটে না গিয়ে একক কিংবা এনসিপির নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়া।