মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

এমবাপ্পের পেনাল্টিতে রিয়ালের ড্র

স্পোর্টস ডেস্ক ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

লা লিগায় কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি জিরোনার বিপক্ষে পরাজয় থেকে বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো।

 

৬৭ মিনিটে নিচু শটের পেনাল্টিতে জাল খুঁজে নিয়ে ম্যাচে সমতা ফেরায় কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়র বক্সে ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। রিয়ালের জার্সিতে গত ১৯ ম্যাচে ২৩তম গোল এটি এমবাপ্পের।

 

প্রথমার্ধের একেবারে শেষ সময়ে গোল করে জিরানোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। পুরো ম্যাচেই রিয়ালের খেলোয়াড়দের ভালোভাবে মার্কিং করে ম্যাচ কঠিন করে তোলে রিয়ালের জন্য। আক্রমণে ধারও ছিল না এমবাপ্পেদের।

 

এই ড্রয়ে রিয়াল এখনও লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। প্রথমার্ধে এমবাপ্পে গোল করলেও বলটি তার হাতে লাগায় বাতিল হয়ে যায়। এরপরই গোল হজম করে রিয়াল। বক্সের বাইরের জোরালো শটে গোল করেন উনাহি।

 

দ্বিতীয়ার্ধের খেলায় পার্থক্য গড়ে দেয় জাবি আলনসোর দল। পরে রিয়াল কৌশল বদলে মাঝ দিয়ে দ্রুত আক্রমণ তৈরিতে মনোযোগ দেয়, আর উইংয়ে ভিনিসিয়ুসকে মার্ক করতে গিয়ে জিরোনার রক্ষণভাগ ছন্দ হারায়।

 

এক পর্যায়ে ভিনিসিয়ুস বল জালে পাঠান, কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় তিনি পাস পাওয়ার আগেই অফসাইড ছিলেন।

 

অবশেষে এমবাপ্পের সফল পেনাল্টিই রিয়ালকে দ্বিতীয় লিগ পরাজয় থেকে বাঁচায়। আলোসোর দল শেষ পাঁচ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একবার পেয়েছে জয়ের স্বাদ।