শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ  ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ◾

আহ্বায়ক : বলরাম তালুকদার

যুগ্ম আহ্বায়ক : সাংবাদিক প্রণয় দাশগুপ্ত শিমুল যুগ্ম আহবায়ক : তমাল কান্তি দাশ

সদস্য সচিব : ডা: সুশান্ত শীল

যুগ্ম সদস্য সচিব: জুয়েল দত্ত যুগ্ম সদস্য সচিব: রুবেল দাশ

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ’র কোতোয়ালি থানা দিন পাথরঘাটা অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রোজ শনিবার সকাল দশটায় প্রতিষ্ঠানের সভাপতি চন্দন দাশ’র সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা আহবান করা হয়। উক্ত সভাই  উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাখাল দাশ,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল কান্তি রুদ্র সহ আরো বেশ কয়েকজন গুণী নেতা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় এবং সেই সাথে  উলুধ্বনি,শংখধ্বনী ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অতিথিরা সকলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা শুরু করেন।

সভাই বক্তারা বলেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ দীর্ঘ এক যুগেও বেশি সময় ধরে সারা বাংলাদেশব্যাপী কৃষ্ণ মহাসংকীর্তনাম প্রচারে সাংগঠনিকভাবে সবাই মিলে  বিভিন্ন জেলা উপজেলা থানা ওয়ার্ড ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
সেই সাথে সাংগঠনিক কার্যক্রম আগামীতে আরও  গতিশীল করার জন্য চট্টগ্রাম মহানগরকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর ব্যাপারে  আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা বিশেষ গুরুত্বের সাথে আহবৃান করা হয়েছে।

আমরা কেন্দ্রীয় কমিটির সকল নেতারা আশা করছি যাদের কাছে চট্টগ্রাম মহানগর কমিটির দায়িত্ব অর্পিত হবে তাদের হাত ধরে খুবই চমৎকারভাবে চট্টগ্রাম মহানগর এর প্রত্যেকটি থানা ওয়ার্ডে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশের নাম প্রচার হবে ও শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ সাংগঠনিকভাবে এগিয়ে যাবে।

সকল অতিথিদের সাংগঠনিক আলোচনা শেষে সর্বশেষ মঙ্গলময় মুহূর্তে দীর্ঘ প্রায় ১৪ বছর পর ২১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি চন্দন দাশ।

চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এর দায়িত্ব পান বলরাম তালুকদার,যুগ্ম আহ্বায়ক প্রণয় দাশগুপ্ত শিমুল ,তমাল কান্তি দাশ,ডা: সরোজ চক্রবর্তী, গোবিন্দ দত্ত, বিকাশ বসু, অজয় দত্ত,আধিনাথ দাশ গুপ্ত

সদস্য সচিব সুশান্ত শীল,যুগ্ম সদস্য সচিব রুবেল দাশ,সদস্য জুয়েল দত্ত,অর্জুন কান্তিনাথ,সাথী রায়, পলাশ কান্তি দাশ,অনুপম চক্রবর্তী, টুটুল ঘোষ, ঊষা বনিক, স্বপ্না দাশ,বাপ্পা দে,টিটন দাশ, অভিকল দাশ গুপ্ত অভি,টিটন দাশ,গৌতম ঘোষ

কেন্দ্রীয় কমিটির সভাপতি চন্দন দাশ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি ঘোষণা করার পর দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের প্রতি সাংগঠনিক বিশেষ নির্দেশনা প্রদান করেন এবং তিনি বলেন আপনাদের এই দায়িত্ব শুধু কোন একটি অনুষ্ঠান করার জন্য দেওয়া হয়নি।আমরা চাই আপনাদের হাত ধরে মহানগরের আনাচে-কানাচে প্রত্যেকটা ওয়ার্ড থানাতে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চমৎকারভাবে কৃষ্ণ নাম সংকীর্তন প্রচারে দারুন ভূমিকা পালন করবে এবং সকল সনাতনীদের ঐক্যতার জন্য সর্বোচ্চ কাজ করবেন।আশা করছি আপনারা সবাই আপনাদের অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করবেন।বক্তব্যে তিনি আগামী ৩০ দিনের মধ্যে ৫১ জনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার বিশেষ আদেশ দেন।

◾খবর প্রতিদিন ডেস্ক