মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। দেশটির বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই তীব্র সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।

 

২০২৩ সালের এপ্রিল থেকেই সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস সংঘাতে জড়িয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট তৈরি হয়েছে।

 

 

সুদানের সেনাবাহিনী বা আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। দক্ষিণ কর্ডোফান এবং রাজ্যের রাজধানী কাদুগলিতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সেখানে গত সপ্তাহে সেনাবাহিনী নিয়ন্ত্রিত শহর থেকে পালানোর চেষ্টা করার সময় ড্রোন হামলায় আটজন নিহত হন।

 

কাদুগলিতে কর্মরত একটি মানবিক সংস্থার একটি সূত্র রোববার এএফপিকে জানিয়েছে যে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন মানবিক সহায়তা গোষ্ঠীগুলো ‌তাদের সব কর্মীকে সরিয়ে নিয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে যে কাদুগলি থেকে জাতিসংঘের লজিস্টিক হাব স্থানান্তরের সিদ্ধান্তের পর এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সহায়তা কর্মীরা কোথায় গেছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি।