শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ওদের থেকে দিল্লি কেড়ে নেবো: মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিতলে বিজেপির হাত থেকে দিল্লি কেড়ে নেবো বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জিরো (শূন্য) করে দেবো। বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো। ওদের সরকার পড়ে যাবে।

গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেবেল কর্মীদের নিয়ে দলীয় সভা থেকে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা ব্যানার্জী বলেন, এসআইআর করতে গিয়ে কতজন রোহিঙ্গাকে খুঁজে পেলেন? তাই বলবো, সংখ্যালঘু, আদিবাসী,তফশিলি, রাজবংশী, মতুয়াসহ সবাই সংঘবদ্ধ হোন। জোট বাঁধুন, লড়াইয়ের জন্য তৈরি হোন। বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিতে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নামুন।

তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে সেটা বিজেপির পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। অপদার্থ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআরের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রধানমন্ত্রী এবং দেশকেও নিয়ন্ত্রণ করছেন তিনি।

মমতা ব্যানার্জী বলেন, দেশকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ৪৬ জনের প্রাণ গেছে। এর দায় কমিশনের। বিজেপির কথায় চলেই পরিকল্পনাহীন এসআইআর। খসড়া তালিকায় ভোটারদের বাংলা ও ইংরেজি নামের বানানে অজস্র ভুল রয়েছে। পদবি পরিবর্তন কিংবা কোনো নারীর বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়ায় নাম বাদের ঘটনাও সামনে এসেছে। এছাড়াও ১০০ দিনের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামটিও বাদ দিয়ে দিয়েছে এরা।

এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনার। বিধানসভার নির্বাচনে বাংলায় বিজেপিকে জিরো (শূন্য) করে দেবো। বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো। ওদের সরকার পড়ে যাবে। ২০২৬ সালে হবে বিজেপি ও সাম্প্রদায়িক শক্তির বিসর্জন। আমার এতদিনের সংগ্রামকে যদি আপনারা সম্মান জানান, তাহলে লড়তে হবে এবং জিততে হবে। বিজেপিকে বিদায় দিতে হবে।