শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR খাবার বিতরণ করলো কয়েক’শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে

নবনীতা চৌধুরী ◾
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR খাবার বিতরণ করলো কয়েক’শ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে

নবনীতা চৌধুরি◾

চট্টগ্রামের খুলশী পাহাড়তলী আকবরশাহ এলাকায় কয়েক’শ সুবিধা বঞ্চিত দুস্হ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটাস ( PIHR) চট্টগ্রাম বিভাগীয় টিম।

এইসময় উপস্থিত ছিলেন PIHR এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: কামরুল কায়েস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হেলাল সিকদার,সংগঠক মো: তুহিন,মো: তানবির,মো:ইমরান,শাহীন মাহমুদ,মামুনুর রশিদ মামুন,মো: শিফাত,মো: রাশেদুল,পূর্ণিমা, তানহা,জুলি,জেমি সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল কায়েস চৌধুরী বলেন,আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ এই ছোট ছোট বাচ্চারা।
ভালো সেবা না পেলে এবং তারা ভালোভাবে পড়ালেখা না করলে এরা আমাদের দেশের জন্য একসময় বোঝা হয়ে যাবে। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাদের দেশের আশার বাতিঘর।

এই সুবিধা বঞ্চিত দুস্হ ছেলেমেয়েগুলোর প্রতি আমাদের সবার মানবিক হওয়া দরকার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। কারণ এরা ঘুরে দাঁড়ালেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বক্তব্য শেষে দুস্হ ছেলেমেয়েদের মাঝে খাবার বিতরণ করা হয়

হোপ রাইজ স্কুলের শিক্ষক ফয়সাল মুনের তত্ত্বাবধানে এবং পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’র সার্বিক সহযোগিতায় এই খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।