বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
আবারও ধরা খেল বারকোড, অনেক আকুতিতেও এড়াতে পারেনি জরিমানা খামেনি আর নেই ! মুহূর্তেই শোকের ছায়া পুরো ইরান জুড়ে নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ::
Update Time : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

 

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে

আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

 

বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি কোনো নির্বাচনি প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার আসবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি সড়কপথে চট্টগ্রামে আসবেন । সফরকালে কোথাও কোনো পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচি নেই।

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন এ খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ১৮ জানুয়ারি সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামেই রাত্রিযাপন করবেন। ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

 

 

নগর বিএনপির একাধিক নেতা মনে করছেন, তারেক রহমানের এই সফর সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, যা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

এর আগে সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে নগর বিএনপির বিভিন্ন স্তরে প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।