মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নারায়ণগঞ্জে অবশেষে মুন্সীগঞ্জের এসপি জাহিদুল আলম

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আলোচনা- সমালোচনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এসপি জায়েদুল আলম ২০১৬ সালের ২৫ আগষ্ট মুন্সীগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সীগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন এবং সন্ত্রাস ও জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করেন। গত ৩ নভেম্বর স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ হেড কোয়ার্টারে পুলিশ সুপার টিআর (ট্রেনিং রিজাভ) পদে বদলির আদেশের ৪৬দিন পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।