শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সুযোগ পেতে পারে যে দল

স্পোর্টস ডেস্ক ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

 

অনলাইন-অফলাইন বৈঠকের পরও এখনও সুরাহা হয়নি। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চেয়ে বাংলাদেশের অবস্থান অনড়। গত শনিবার ঢাকায় বিসিবি-আইসিসি বৈঠকেও আসেনি সিদ্ধান্ত।

 

তবে ইএসপিএন ক্রিকনইনফো জানিয়েছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি। আপাতত সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ খেলা নিয়েও তাই শঙ্কা রয়েছে। আগামী ২১ জানুয়ারি নির্ধারণ হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।

 

 

গত প্রায় তিন সপ্তাহ ধরে চলমান রয়েছে এই আলোচনা। ভারতে বাংলাদেশের নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি দেখছে না ভারত। এরপরও বাংলাদেশ খেলতে না চাইলে বিকল্প দল বেছে নিতে হবে আইসিসিকে।

 

সেক্ষেত্রে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে আগামী ২১ জানুয়ারি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সেই সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতে হবে আরও দুদিন। ২০০৯ সালে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোর পরও স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 

উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমানের মাটিতে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৬ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।