শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

প্রশাসন মোটেও পক্ষপাতিত্ব করবে না: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

 

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে। কোথাও লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও পক্ষপাতিত্ব করবে না।

 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷

 

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‌‘বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা-সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে।’

 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আরও ভালো জায়গায় দ্রুত নিয়ে যেতে হবে। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যাকে ভোট দিয়েছেন তিনি হোক আর অন্য কেউ হোক, আপনার সমান অধিকার তাকে দিতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে, টাকা-পয়সার হিসাব চায়; আপনারাও টাকা-পয়সা, কাজকর্মের হিসাব পাবেন। এতে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন। এটি হবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য।’

 

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখ।