মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত

নিউজ ডেস্ক ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন

 

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে, ঢাকার হাইকমিশন এবং বাইরের অন্যান্য মিশন খোলা এবং কার্যকর থাকবে।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

 

সূত্র জানায়, ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থা পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে মাঝেমধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করে, তার খেলোয়াড়দের নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে বাংলাদেশ। এতে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা মিশন ও পোস্টগুলোতে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি।

 

তবে এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে ওই সূত্র।

 

ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

 

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। এ নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে একাধিকবার।

 

সূত্র: ইউএনবি