শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

খামেনি আর নেই ! মুহূর্তেই শোকের ছায়া পুরো ইরান জুড়ে

◾নিজস্ব প্রতিবেদক
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই এমন ঘোষণা ছড়িয়ে পড়তেই যেন থমকে গেল তেহরান। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো ইরানে।

রবিবার সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি তার শাহাদাতের খবর নিশ্চিত করলে রাজধানীর রাজপথ ভরে যায় শোকার্ত মানুষের ভিড়ে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এক যৌথ হামলায় নিহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আনুষ্ঠানিকভাবে তার শাহাদাত বরণের খবর নিশ্চিত করে।

islamibank

হসদফহজদফখবরটি প্রকাশের পর থেকেই তেহরানসহ পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন হাজার হাজার মানুষ।

রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, শোকার্ত জনতা কালো পোশাক পরে রাস্তায় জড়ো হয়েছেন। অনেককে উচ্চস্বরে বিলাপ করতে এবং কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। অনেকেই খামেনির ছবি বুকে জড়িয়ে মাতম করেন।

ইরান সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খামেনির স্মরণে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, খামেনি তার দপ্তরে নির্ধারিত দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হন।

বিবিসি, সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে খামেনির মৃত্যু নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা এবং খামেনির প্রতিকৃতি দেখা গেছে।

অনেক পুরুষকে মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে থাকতে বা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে দেখা যায়।

ইরানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে।

বর্তমানে তেহরানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল ছবি সূত্র: রয়টার্স, সংবাদ সোর্স: আনদুলু এজেন্সি