শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আবারও ধরা খেল বারকোড, অনেক আকুতিতেও এড়াতে পারেনি জরিমানা

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

প্রণয় দাশগুপ্ত শিমুল ◾

আবারো ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের হানায় ধরা খেলো বারকোড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বারকোড সুইটস।

বারকোড প্রতিষ্ঠানের কর্ণদারের অনেক আকুতির পরও মিলল না ক্ষমা, এড়াতে পারেনি দায়বদ্ধতা কপালে জুটলো জরিমানা।

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও লেবেলিং অনিয়মের দায়ে ‘বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি (কিচেন)’-কে দেড় লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এছাড়া পাঁচলাইশ এলাকায় অবস্থিত মিঠাই আউটলেটেও নানা অসঙ্গতির কারণে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ মার্চ)) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে মুরাদপুরে -এর বারকোড সুইটস এন্ড কনফেকশনারি কিচেনে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে। স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতরে তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, বিড়ালের বিচরণ এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো গুরুতর অনিয়ম দেখা যায়।
এছাড়া ঘি পণ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পূর্ণ লেবেলিং না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।