মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিডিএ’র নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতার দাপটে চলছে ভবন নির্মাণ

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️চট্টগ্রাম ব্যুরো
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সিডিএর নির্দেশের পরও চলছে নির্মাণকাজ, প্রশ্নের মুখে চান্দগাঁও থানা পুলিশ

নির্মাণ বন্ধে পুলিশের সহযোগিতা চাইলেও মাঠে নেই দৃশ্যমান পদক্ষেপ; নীরব দায়িত্বপ্রাপ্ত অরুণ চাকমা

◾প্রণয় দাশগুপ্ত শিমুল ▪️চট্টগ্রাম ব্যুরো

চান্দগাঁওয়ের পূর্ব ষোলশহর এলাকায় অনুমোদিত নকশা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও বাস্তবে সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং সিডিএর লিখিত নির্দেশনার পরও সংশ্লিষ্ট ভবনে নির্মাণকাজ চলমান রয়েছে। এতে প্রশ্ন উঠেছে, নির্দেশ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কতটা সক্রিয় ভূমিকা পালন করছে।

সিডিএর অথরাইজড অফিসার-১ ও ইমারত নির্মাণ কমিটি-১ এর সদস্য সচিব স্বাক্ষরিত পত্রে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ চালানোর অভিযোগ তুলে সকল ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদনবহির্ভূত অংশ অপসারণের কথাও উল্লেখ করা হয়।

সিডিএ সূত্রে জানা যায়, বিষয়টি বাস্তবায়নের জন্য চান্দগাঁও থানাকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু নির্দেশ জারির পরও নির্মাণকাজ বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, “সরকারি নির্দেশ থাকার পরও যদি প্রকাশ্যে নির্মাণকাজ চলতে পারে, তাহলে সেই নির্দেশ বাস্তবায়নের দায়িত্বে থাকা সংস্থাগুলো কী করছে?”

তাদের মতে, নির্মাণকাজ বন্ধে কার্যকর উদ্যোগের কোনো দৃশ্যমান প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই অরুণ চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে নির্দেশ বাস্তবায়নে পুলিশের অবস্থান সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, সিডিএর নির্দেশনা পাওয়ার পরও যদি নির্মাণকাজ চলতে থাকে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার তদারকি কোথায়? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কি যথাযথ পদক্ষেপ নিয়েছেন, নাকি বিষয়টি কেবল প্রশাসনিক কাগজপত্রেই সীমাবদ্ধ রয়েছে?

স্থানীয়দের দাবি, অবৈধ নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্বে অবহেলা থাকলে তা তদন্তের মাধ্যমে প্রকাশ করা হোক। অন্যথায় নির্মাণ আইন বাস্তবায়ন নিয়ে জনমনে আস্থার সংকট আরও গভীর হবে।