মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব অনুষ্ঠান

◾নিজস্ব প্রতিবেদক
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে একটি জরুরি সভা চট্টগ্রাম জেলা পরিষদ টাউন হলে অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক ◾

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার কেন্দ্রীয় আহ্বায়ক দীপক কুমার পালিত। সভা সঞ্চালনা করেন প্রণয় দাশগুপ্ত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সমঅধিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন।

সভায় বক্তারা সংখ্যালঘু অধিকার আন্দোলনের অগ্রগতিকে জোরদার করার জন্য নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক বাবু সুজিত সরকার, বিভাগীয় সদস্য সচিব শ্যামল দাশ রানা, মহানগর যুগ্ম আহ্বায়ক অজিত কুমার দাশ, মহানগর সদস্য সচিব রুবেল দাশ, যুগ্ম সদস্য সচিব সোমা রানী দাশ, চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক রতন আচার্য্য, কেন্দ্রীয় নির্বাহী সদস্য পিংকু ভট্টাচার্য্য, সদরঘাট থানা কমিটির আহ্বায়ক নরেন সাহা, সদস্য সচিব অপর্ণা রায় চৌধুরী, আনোয়ারা জেলার সদস্য সচিব সুশান্ত কুমার শীলসহ অন্যান্য বিশিষ্ট নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিথি সুশান্ত চন্দ্র বর্মন বলেন, “বাংলার ঐতিহ্য ও সংগ্রামের পথচলা চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার পরিচ্ছন্ন, মানবিক ও সাম্যভিত্তিক রাজনীতিতে অবিচল বিশ্বাসী, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেখানে অনেক কমিটি গঠনে চ্যালেঞ্জ আসে, সেখানেই সংখ্যালঘু সমঅধিকার দ্রুততার সঙ্গে জেলা, উপজেলা পর্যন্ত সংগঠন বিস্তার করছে। এই অগ্রগতি বজায় রাখতে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক দৃষ্টি রাখতে হবে।”

সভায় সবাই একযোগে কাজ করে, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। সভা শেষে সভাপতিসবাই কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।