মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র অন্তরালে দুর্নীতির রাজপ্রাসাদ

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️চট্টগ্রাম ব্যুরো
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ঘুষের বিনিময়ে ভুয়া নথিতে ভবনের অনুমোদন, নীরব চউক!

প্রণয় দাশগুপ্ত শিমুল ◾চট্টগ্রাম ব্যুরো

ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ▪️

চট্টগ্রাম শহরে অবৈধ ভবন নির্মাণ যেন থামছেই না। নগর উন্নয়নের দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কিছু ইমারত পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক সুবিধার বিনিময়ে নিয়মবহির্ভূত ভবন অনুমোদনের গুরুতর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, নকশা পরিবর্তন, সরু রাস্তা প্রশস্ত দেখানো, সরকারি জমিকে ব্যক্তিমালিকানাধীন হিসেবে উপস্থাপন, এমনকি ভুয়া খতিয়ান তৈরি করেও ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে। অথচ ভবন অনুমোদন থেকে নির্মাণকাজ শেষ হওয়া পর্যন্ত আইনগতভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ইমারত পরিদর্শকদের একটি অংশই এসব অনিয়মের মূল সহায়ক হিসেবে অভিযুক্ত। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি চউক। অভিযোগে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তিন ইমারত পরিদর্শক, আবু জাফর ইকবাল, আব্দুর রশিদ ও বিমান বড়ুয়া।

সরকারি জমিতে বেসরকারি ২০ তলা!

​নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় সরকারি জমিকে ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ২০ তলা বাণিজ্যিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সাবেক অথরাইজড অফিসারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দাল্লা মেডিকেলের পেছনে অবস্থিত “মুনতাসির বিল্ডিং লিমিটেড” এর নামে ভবনটির অনুমোদন দেওয়া হয় ২০২৩ সালে। অনুমোদনের স্মারক নম্বর—২৫.৪৭.১৫০০.০৭৩.৪৩.১৯১.২৩।
​রাস্তা নেই, নেই গণপূর্তের অনাপত্তি

​সংশ্লিষ্ট সূত্র বলছে, ভবনটির জন্য প্রয়োজনীয় বৈধ প্রবেশপথ (অ্যাকসেস রোড) না থাকা সত্ত্বেও অলৌকিকভাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন জমিকে ব্যক্তিমালিকানাধীন হিসেবে দেখিয়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনাপত্তি বা অনুমতি ছাড়াই নকশা অনুমোদন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।