শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বর্তমান সরকার জনগণের দূর্বোগ লাঘবে সোচ্চার বললেন এমপি আবু সুফিয়ান

রুবেল দাশ◾স্পেশাল করেসপন্ডেন্ট
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বর্তমান জনবান্ধব সরকার সর্বদা জনগণের দূর্ভোগ লাঘবে সোচ্চার

৬০ হাজার কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু সুফিয়ান

রুবেল দাশ◾স্পেশাল করেসপন্ডেন্ট

সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘবে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো ও জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। অচিরেই দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী সাফল্য আসবে। যে কোন সংকটে আমরা আপনাদের পাশে আছি। যে কোন পরিস্থিতিতে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৬ হাজার পরিবারের মাঝে ৬০ হাজার কেজি চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এসব কথা বলেন।
বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জামালখান ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে চাল বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি। পর্যায়ক্রমে চট্টগ্রাম ৯ নির্বাচনী এলাকার সকল ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, সাবেক সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, এ কে এম আশরাফুজ্জামান স্বপন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী।
২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহবায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ স্বপন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মনসুর, দোলন দাশ, মোহাম্মদ আলমগীর, হাসানুল করিম,মোহাম্মদ সেলিম, আবু নাছের পেয়ারু, ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, ফারুক হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, হাফেজ করিমুল ইসলাম, আলফু মিয়া, আকতার খান, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।