শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার 

সুজন চক্রবর্তী ◾ভারত প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার

সুজন চক্রবর্তী◾ভারত প্রতিনিধি

ভারতের আসাম রাজ্যে মদ্যপ জামাতার ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর খুনের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

জানা যায়, বরপেটা রোড সংলগ্ন বিলাসীপাড়া এলাকায় সংগঠিত হত্যাকান্ডে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় একব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের শ্বশুরকে খুন করেছেন।

নিহতের নাম কাসেম আলী(৬০)। অভিযুক্ত জামাতার নাম জহর আলী (৪০)। পরিবার ও স্থানীয় সূত্রে প্রকাশ, রবিবার (২৬ জুলাই ) গভীর রাত ১টা ৩০ মিনিটে জহর আলী মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে এসে অশান্তি সৃষ্টি করেন।

এসময় শ্বশুর কাসেম আলী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জামাতা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কাসেম আলীর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে আটক করে বরপেটা রোড থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান এবং অভিযুক্ত জহর আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল পৌঁছে বৈজ্ঞানিক তদন্ত করেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশের সন্দেহ। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যতা কাজ করছে, প্রকৃত ঘটনার সূত্রপাত বের করার জন্য পুলিশী তদন্ত চলছে। প্রশাসনের সহযোগিতায় খুব শীঘ্রই মূল ঘটনার রহস্য উদঘাটন হবে বলে আশা করছেন স্থানীয়রা