আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান
সুজন চক্রবর্তী ◾ভারত প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Share
আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন সৎসঙ্গ পরিবার
সুজন চক্রবর্তী◾ভারত প্রতিনিধি
ভারতের আসামরাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুর্ণবাসন কার্যক্রমে সহায়তা দিতে সৎসঙ্গের পক্ষ থেকে আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান প্রদান করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেব।
শনিবার (২৫ জুলাই ) গুয়াহাটির লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করে সৎসঙ্গের সহকারী সম্পাদক ডঃ স্বপন কুমার বিশ্বাস আচার্য্যদেবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর হাতে ২ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আসাম রাজ্যের কয়েকজন মন্ত্রী, স্থানীয় ভক্ত ও সৎসঙ্গের কর্মীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অনুদান গ্রহণ করে আচার্য্যদেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পূর্ণব্যক্ত করা হয়।