শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত 

সুজন চক্রবর্তী ◾ভারত প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত

সুজন চক্রবর্তী◾ভারত প্রতিনিধি

ভারতের আসাম রাজ্যের কাছাড়জেলার উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

জানা যায়, উধারবন্দ বিধানসভা এলাকার পানগ্রামে অবস্থিত কেডি রড ইন্ডাস্ট্রিতে রবিবার (২৬ জুলাই ) এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আন্তত ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও একাধিক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কারখানা চত্বর আতংক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সাহায্য করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কারখানার মূল গেট বন্ধ করে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ নিহত শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।