শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাইবার ক্রাইম এর শিকার হয়েছে ট্রাস্টি দীপক কুমার পালিত

◾নিজস্ব প্রতিবেদক
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ফোন করে কল দিয়ে নিজেকে প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে হ্যাক করেছে ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার

নিজস্ব প্রতিবেদক◾

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতের whatsapp নাম্বার সাইবার এ্যাটাকের শিকার হয়েছে।

সময় তখন দুপুর বারোটা। প্রথমেই একটি অপরিচিত নাম্বার থেকে কল তারপর ফোনের অপরপ্রান্ত থেকে পরিচয় দেওয়া হয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

এরপর বিভিন্ন কথোপকথন। ফোনেই যেন চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ।

হ্যাকার ভিকটিমকে প্রশ্ন করেন আপনি পুলিশের বিভিন্ন কর্মকর্তাদেরকে ফোন দিয়ে গালিগালাজ করছেন আমাদের কাছে অভিযোগ রয়েছে।আর তাই আপনার বিষয়টি তদন্ত করতে আপনাকে কল দিয়েছি।

তখন ভিকটিম উত্তর দিল আমি এ ধরনের কোন কর্মকান্ডের সাথে জড়িত নয় এবং প্রশ্ন ছুড়ে দিল আপনি প্রশাসনের কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় আছেন।

তখন হ্যাকার বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এবার অডিও কল কেটে ভিডিও কল দেয়।

ভিকটিম ভিডিও কলে দেখেন পুলিশের পোশাক পরা এক লোককে। যিনি নিজেকে পরিচয় দেন এসআই আরিফ নামে এবং বলেন ডিবি ঢাকা ব্রাঞ্চে রয়েছেন।

এখন ভিকটিম বিশ্বাস করলো হ্যাকার প্রশাসনিক লোক।কিন্তু এই ভিডিও কলটি ছিল হ্যাকারের পাতানো একটি ফাঁদ।

যে পাতানো ফাঁদে পা দিয়েই whatsapp এর ব্যক্তিগত সকল পাসওয়ার্ড এবং ইনফরমেশন দিয়ে দিল হ্যাকারকে ট্রাস্টি দীপক কুমার পালিত (ভিকটিম) নিজেই।

কিছুক্ষণ পরেই দেখে উনার whatsapp নাম্বার আর নিজের নিয়ন্ত্রণে নেই।
সকল ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে দেওয়ার কারণে whatsapp নাম্বার এখন হ্যাকারের নিয়ন্ত্রণে।

এবার শুরু হয় হ্যাকারের মূল খেলা, ভিকটিমের হোয়াটসঅ্যাপে সেইভ থাকা বিভিন্ন নাম্বারে কল দিয়ে চাওয়া হয় টাকা।

প্রায় ২-৩ ঘণ্টা পর ভিকটিম বিষয়টা বুঝতে পেরে নিজের পার্শ্ববর্তী কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ ভিত্তিতে একটি জিডি করেন এবং থানার তদন্ত ওসি জনাব সেলিমের সাথে বসে ভিকটিম পুরো ঘটনার বিস্তারিত বিষয় অবগত করেন।পুরো ঘটনা শোনার পর বিষয়টিকে তদন্ত ওসি গুরুত্বের সাথে নিয়ে থানার চৌকষ এসআই মো: সাইফুলকে দায়িত্ব দেন যেন দ্রুত সমস্যাটি সমাধান করা হয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে কোতোয়ালি থানার তদন্ত ওসি মো: সেলিম বলেন বর্তমানে প্রশাসন বিষয়টি খুবই গুরুত্বসহকারে নজরদাড়িতে রেখেছেন এবং সবাইকে এই ঘটনাটি নিয়ে উদ্দীগ্ন না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ