শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

জাতীয় সংসদ সদস্যরা জনগনের সেবক আবু সুফিয়ান এমপি

খবর প্রতিদিন ডেস্ক◾
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

জাতীয় সংসদ সদস্যরা জনগনের সেবক : আবু সুফিয়ান এমপি

খবর প্রতিদিন ডেস্ক ◾

চট্টগ্রাম -৯ আসনের জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, জাতীয় সংসদ সদস্যরা জনগণের সেবক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে যার যার অবস্থান থেকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের মঙ্গলের জন্য।

তিনি আজ ০৫ আগস্ট জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের উদ্যোগে বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবু সুফিয়ান আরো বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু জনগণকে বিভ্রান্ত করবেন না। বিএনপি এদেশের জনগণের দল, জনমানুষের দল। বিএনপি সব সময় জনগণের জন্যই রাজনীতি করে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মৎস কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন, ইব্রাহিম বাচ্চু, আলমগীর হোসেন, আবু তৈয়ব, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল সগীর, আজগর হোসেন।