শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
চট্টগ্রামের রাউজান উপজেলায় গত ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ দুপুর থেকে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই কিশোরের নাম আবির বিশ্বাস। সে রাউজান থানাধীন ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামানাথ পাড়া এলাকার সমরজিৎ বিশ্বাসের ছেলে এবং চুয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে খেলাধুলার উদ্দেশ্যে সে ঘর থেকে বের হয়। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-তারিখ: ২৮/০৮/২০২৬) করা হয়েছে।
নিখোঁজের শারীরিক বিবরণ: তার বয়স ১৪ বছর, উচ্চতা ৪ ফুট, চামড়ার রঙ ফর্সা, মাথার চুল ছোট এবং সে মানসিকভাবে কিছুটা অসুস্থ।কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিচের মোবাইল নম্বরগুলোতে বা নিকটস্থ থানায় যোগাযোগ করে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে:
যোগাযোগের নম্বরসমূহ:
০১৮৬৯-৪৫০৪৩২ ০১৮১৯-১০৫৫৪০ ০১৬১৩-৭৬৭৬৭৪
জরুরি যোগাযোগ ঠিকানা:
অংকিতা টেলিকম, মুন্সির ঘাটা (ওয়ান ব্যাংকের পাশে), রাউজান, চট্টগ্রাম।